খড়্গপুরে রাবণ দহন অনুষ্ঠান
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠান হলো রাবণ দহন বা রাবণ বধ, লৌকিক ভাষায় যা রাবণ পোড়া নামেই পরিচিত। বিজয়া দশমীর দিনে এই অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপন হয়ে আসছে। এ বছরও বিশেষ করে এই করোনা আবহেও এই উৎসবের কোনও খামতি ছিলো না। খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট রাবণ পোড়া মাঠে দশেরা উৎসব কমিটির আয়োজনে হাজার, হাজার মানুষের ভিড়েই অনুষ্ঠানটি সোমবার উদযাপিত হয়।
যদিও এই অনুষ্ঠানটি করার জন্য প্রশাসনের তরফ থেকে সচেতনতার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুষ্ঠান স্থলে থেকে বিধায়ক প্রদীপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, খড়গপুর মহকুমার মহকুমাশাসক বৈভব চৌধুরী,মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাসের নেতৃত্বে নিরাপত্তা ব্যবস্থা এবং দূরত্ব বজায় রেখে রাবণ দহন অনুষ্ঠান দর্শনের করার জন্য অংশ গ্রহনকারী সকল কে নির্দেশ দেওয়া হয়েছিল।
অন্তত হাজার খানেক মানুষ যাতে দূরত্ব বজায় রেখে এই আকর্ষণীয় অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। তবে শেষমেষ মানুষের আবেগের কাছে হার মেনে সমস্ত দূরত্ব আর স্বাস্থ্য বিধি ভেঙে চুরমার হয়ে যায়। কয়েক হাজার মানুষ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারও প্রায় ৫০ফুট উচ্চতার রাবণ তৈরি করা হয়েছিল, রাবণে আগুন লাগান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ড: রশ্মি কমল। তাই করোনা আবহের মধ্যেও এবছর খড়গপুরে রাবন দহন অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

Post a Comment